পিরোজপুরের ইন্দুরকানীতে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গন অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজারে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান,ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডঃননী গোপাল, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র হালদার,
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু দুলাল চন্দ্র বৌদ্ধ, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধান্য শিকদার,দপ্তর সম্পাদক দিবাকর দত্ত পুলিন,ঐক্য পরিষদ নেতা মিলন চন্দ্র শিকদার, ইন্দুরকানী হরিসভা মন্দিরের কোষাধক্ষ্য লিটন চন্দ্র মন্ডল ও রিপন রয় প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বাংলা দেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ইন্দুর কানী শাখা সহ সভাপতি ডাক্তার রবিন্দ্রনাথ দাস, দক্ষিন ইন্দুরকানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঐক্য পরিষদ নেতা অসিম চন্দ্র সহ উপজেলা হিন্দু সম্প্রদয়ের বিভিন্ন শ্রেণী পেশার সদস্য বৃন্দ।
সমাবেশে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বলেন সারা দেশে সাম্প্রদায়িক হামলার শিকার আমরা সরকারের কাছে এই জঘন্য হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আমরা দোষিদের আইনে মাধ্যমে কঠোর বিচার চাই। যেন গুটি কয়েক দুষ্কৃতকারির জন্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ঠ না হয় এবং সংখ্যলগু সম্প্রদায়ের অধীকার রক্ষায় সংখ্যলগু মন্ত্রনালয় প্রতিষ্ঠা করার দাবি করছি।
Leave a Reply