বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউপি চেয়ারম্যান কবির আহমেদের বরখাস্তের আদেশ স্থগিত

ইউপি চেয়ারম্যান কবির আহমেদের বরখাস্তের আদেশ স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদের বরখাস্ত স্থগিত করেছেন হাইকোর্ট। গত ৮ জুন হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিমের বেঞ্চের এক আদেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়। ওই স্থগিতাদেশের কাগজপত্র নবীনগরে এসে পৌঁছলে, বিষয়টি নিয়ে আজ বিকালে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।জানা যায়, চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এককালীন ২৫০০ টাকা সহায়তার তালিকায় নানা অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ ওঠে। যদিও তিনি তালিকা করার সময় এলাকাতেই ছিলেন না। পরে জেলা প্রশাসনের নির্দেশে বিষয়টির তদন্ত শেষে গত ২৮ মে চেয়ারম্যান কবির আহমেদকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর গত ৮ জুন বরখাস্ত হওয়া চেয়ারম্যান কবির আহমেদ বরখাস্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়ার বরাত দিয়ে ব্যারিস্টার আশরাফ রহমান রিটের পর স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com