বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কালীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত এক গৃহবধূর মরহেদ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বক্তারপুর ইউনিয়নের হাটখোলা গ্রাম থেকে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের বিয়ষটি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।নিহত গৃহবধূ জেরিন সুলতানা (২৫)। তিনি বক্তারপুর ইউনিয়নের হাটখোলা গ্রামের সৌদি আরব প্রবাসী কাউছার আহমেদের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট বেলা থেকে ফুফুর বাড়িতেই বড় হয়েছে জেরিন। তাই বছর পাঁচেক আগে আপন ফুফাত তো ভাই কাউছারের সাথেই তার বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে চলে যায়। এর মধ্যে তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম হয় যার বয়স প্রায় ৩ বছর। একই গ্রামে নিজের বাড়ি ঘটনার দিন বিকেলে মায়ের বাড়িতে যায় এবং মায়ের সাথে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে স্বামীর বাড়িতে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে দেয় জেরিন। পরে দীর্ষক্ষন তার কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা ধাক্কা-থাক্কি করে। কিন্তু তাতেও কোন সাড়া মিলে না। পরে জানালা দিয়ে দেখে ঘরের আড়ার সাথে ওরনা দিয়ে পেঁচানো জেরিনের মরদেহ ঝুলছে। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কি ঠিক কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে তা জানা যায়নি।তিনি আরো জানান, লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তবে এ ব্যাপার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com