ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জনের ডাক দেয়া হয়।
৭ই নভেম্বর (শনিবার) সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের -ওলামা পরিষদ এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে ইছাপুরা, ছনি বাড়িয়াছনি, বাঘবের, দক্ষিণবাগ, টানমুশুরী ও মুশূরী এলাকার সর্বস্তরের প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল টি ইউনিয়ন এর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তাগন অভিযোগ করে বলেন, ফ্রান্সে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযোগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মুসলমানদের হৃদয়স্পন্দন বিশ্বনবী মুহম্মাদ (সা.) এর ব্যাঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দুইশ কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে।
সেই সাথে এসব ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করবে না বলে জানিয়ে বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রোঁ।
বক্তারা আরো বলেন, একজন মুসলমান কখনো রাসুলের অপমান সহ্য করতে পারে না। তাই মুসলমানদের ইমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা। ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও তারা জোর দাবী জানান।
সমাবেশ শেষে ম্যাক্রোঁর প্রতিক্রিতে লাঠি পেটা ও আগুন দেয়া হয়।
দোয়া এর মধ্যে দিয়ে সমাবেশ এর সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply