বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে করোনা আক্রান্ত দুই হাজার ছাড়াল, মৃত্যু ২০

গাজীপুরে করোনা আক্রান্ত দুই হাজার ছাড়াল, মৃত্যু ২০

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন।

এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ১১৭ জনে। ৭৩০ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানান। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে সর্বাধিক ৭৭ জন। এছাড়া কালিয়াকৈর ও কালীগঞ্জে ১১ জন করে, কাপাসিয়ায় ১৬ জন ও শ্রীপুরে ১৪ জন।

গাজীপুরে আক্রান্ত দুই হাজার ১১৭ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২২২ জন, কালীগঞ্জে ১৮০, কাপাসিয়ায় ১৫০, শ্রীপুর উপজেলায় ২৩০ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ১৩৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২০ জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩৮ জন।

সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় বৃহস্পতিবারর পর্যন্ত ১৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে দুই হাজার ১১৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com