ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের ৮ম শ্রেণি পড়–য়া স্কুল ছাত্রী নাদিরা আক্তারের (১৯) চুল কাটার অভিযোগে স্বামী আবু সাইদ হাসান (২১)কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলের ঘটনায় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে পুলিশ সন্ধ্যায় স্বামীকে আটক ও ভিকটিমকে উদ্ধার এবং প্রায় ৫০গ্রাম কাটা চুল জব্দ করে থানায় নেয়। হাসান আঙ্গারিয়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে এবং নাদিরা উপজেলার পুটিয়াখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী চান মিয়া হাওলাদারে মেয়ে। সে সোনারগাও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
ভিকটিম জানায়, বাড়ির পাশের একটি বেকারী কাজ করার জন্য প্রায়ই নাদিরাকে উত্যক্ত করতো হাসান। নাদিরার পিতা হাসানকে ধমক দিলে প্রেমের অভিনয় শুরু করে নাদিরার সাথে। একপর্যায়ে তারা প্রেমের পরিণয়ে আবদ্ধ হয়। গত বছরের ৩ এপ্রিল পালিয়ে গিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর শ্রমজীবী হাসান ট্রলিতে চালক হিসেবে কাজ করতে শুরু করে। দাম্পত্য জীবনে কলহ শুরু হলে নাদিরার পিতাকে ৫লাখ টাকার জন্য চাপ দেয় হাসান। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন অজুহাতে মারধর করে।
শুক্রবার বিকেলে মধ্যযুগীয় কায়দায় অমানবিকভাবে মারধর করে বাংলা দাও দিয়ে মাথার চুল কেটে দেয়। নাদিরার ডাকচিৎকারে প্রতিবেশীরা ঘরের জানালা থেকে দেখে ৯৯৯ নম্বরে কল দেয়। রাজাপুর থানার এসআই আঃ রৌফ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী হাসানকে আটক করে চুল জব্দ এবং ভিকটিম নাদিরাকে উদ্ধার করে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, স্কুল পড়–য়া ছাত্রীকে মারধর করে চুল কেটে দেয়ায় স্বামীকে আটক করা হয়েছে। সেই সাথে প্রায় ৫০ গ্রাম কাটা চুল জব্দ করা হয়। এঘটনায় মেয়ের বাবা চান মিয়া হাওলাদার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply