বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুরে ইউপি চেয়ারম্যানসহ ১২ জন কারাগারে

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানসহ ১২ জন কারাগারে

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষের ওপর হামলার ঘটনার মামলায় ইউপি চেয়ারম্যানসহ তার ১১ জন সমর্থককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এ আদেশ দেন জেলা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারকের দায়িত্বরত মুখ্য হাকিম আব্দুর হামিদ।
কারাগারে যাওয়া ওই নেতা এসএম ফারুক হোসেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওই সাথে ফারুকের সহযোগী এবং ওই মামলার আরো ১১ জন আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৮ জুন সকাল সাড়ে ৬টার দিকে ঘোষপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্ডিবিলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যানের সমর্থকরা তার প্রতিপক্ষ আসাদ মোল্লার বাড়িসহ লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় আসাদ মোল্যা ও তার ভাই আকরাম মোল্যাসহ ১৫ জন আহত হন। এ হামলায় আসাদ মোল্যা, আকরাম মোল্যা এবং তাদের দলের সমর্থক রাজা মাতুব্বর বর্তমানে পঙ্গুত্ব জীবন যাপন করছেন। এ ঘটনায় আসাদ মোল্লা বাদী হয়ে মারামারি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান ফারুকসহ ১৬৩ জনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ফারুকসহ ১২ জন পূর্বে নিম্ন আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের শর্ত অনুযায়ী তাদের চার্জগঠন পর্যন্ত এর মেয়াদকাল থাকবে বলে সে সময় বলা হয়েছিল। সম্প্রতি এ মামলার চার্জ গঠন করা হয় এবং মামলাটি অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ মামলার নির্ধারিত তারিখ ছিল। এ মামলায় চেয়ারম্যান ফারুকসহ তার ১১ সমর্থক হাজির হয়ে জামিনের আবেদন জানান। এ সময় আদালত জামিনের আবেদন নাকচ করে ইউপি চেয়ারম্যান ফারুকসহ ১২ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com