আজ শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলার দুই ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়।শুক্রবার সকালে দত্তপাড়া ইউনিয়ন এবং বিকেলে পাচ্চর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে দত্তপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের ৬৯সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে নতুন কমিটিতে পান্নু চৌধুরীকে পুনরায় সভাপতি এবং মাস্টার মতিউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। দত্তপাড়া টিএন একাডেমি বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নু চৌধুরীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে শহীদ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে পাচ্চর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।পাচ্চর ইউনিয়ন আওয়ামীলীগে জনাব বাচ্চু মিয়া মিঠু বেপারীকে সভাপতি এবং নুরুল হক হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। উভয় ইউনিয়ন ত্রিবার্ষিক সম্মেলনে শিবচর উপজেলা আওয়ামী লীগ স্থানীয় কাউন্সিলর, ডেলিগেট ও বিপুল সংখ্যক আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতিতে ৩ বছরের জন্য উভয় কমিটি অনুমোদন দেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত শিবচর উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ: লতিফ মুন্সী, সহ-সভাপতি বিএম দেলোয়ার হোসেন,সহ-সভাপতি এডভোকেট মজিদ উকিল, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মোস্তাক খান,
শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম নাসিরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, দত্তপাড়া ইউপি চেয়ারম্যান মুরাদ মিয়া, পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয়। বর্তমান দেশে বৈশ্বিক মহামারি করোনা, বন্যা ও নদী ভাঙ্গনে একমাত্র আওয়ামী লীগই দেশের মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করেছে। মানুষের বিপদের সময় অন্যকোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাওয়া যায়নি।
Leave a Reply