বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিকের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং সচিবদের কাছে টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

চাঁদা দাবিকারী নিজেকে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিকে হিসেবেও পরিচয় দেয়।

সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিকের সরকারি ০১৭০৫৪১১২৩৬ মোবাইল নম্বরটি একটি প্রতারক চক্র ক্লোন করে উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান এবং সচিবদের কাছে ‘ইউএনও’র পরিচয় দিয়ে বিকাশে মোটা অংকের টাকা পাঠানোর কথা বলে। বিষয়টি চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিকের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে।

এ বিষয়ে ইউএনও মো. একরামুল সিদ্দিক জানান, উপজেলার বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ সচিবদের কাছে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলে প্রতারক চক্রটি। বিষয়টি চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা আমার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে।

তিনি আরও জানান, সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে টের পেয়ে তাৎক্ষণিক উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তরসহ দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com