বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তৎপর বাংলাদেশ কোস্টগার্ড,মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায়।

তৎপর বাংলাদেশ কোস্টগার্ড,মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায়।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষার্থে ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়।এরই ধারাবাহিকতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক গত ১৪ অক্টোবর ২০২০ থেকে ০৪ নভেম্বর ২০২০ পর্যন্ত সর্বমোট ২২ দিন ইলিশের প্রজনন এলাকাসমূহে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধসহ সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন,মজুদ, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনিফ তকি জানান, কোস্টগার্ড কার্যকরভাবে“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০”পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে।কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ,পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়। এছাড়াও“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০” সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড সংশ্লিষ্ট সংস্থাসমুহের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে একক ও যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করে।

এসময় বাংলাদেশ কোস্ট গার্ড এর ০৫ টি ঘাঁটি, ২৩ টি ছোট-বড় জাহাজ এবং ৫৮ টি স্থায়ী ও ০৪ টি অস্থায়ী কন্টিনজেন্ট এর সদস্যগন শতাধিক কোস্ট গার্ড বোট ও ভাড়াকৃত সিভিল বোটের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে সর্বদা টহলে নিয়োজিত ছিল। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক উপকূলীয় এলাকার বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালনা করে গত ২২ দিনে সর্বমোট ১ কোটি ৩৬ লক্ষ মিটার কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জাল, ২০৪ টি ইঞ্জিন চালিত কাঠের বোট ও ৮ হাজার ৪৬ কেজি অবৈধভাবে আহরিত মা-ইলিশ এবং ৫৬৮ জন জেলেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক করা হয়। উল্লেখ্য, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৫ কোটি টাকা।পরবর্তীতে জব্দকৃত জালগুলোকে স্থানীয় ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।এছাড়াও আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করা হয়।


বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন ও মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com