বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে বন্যা আশ্রয় কেন্দ্র ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে সরোজমিনে উপজেলা প্রশাসন

নবীনগরে বন্যা আশ্রয় কেন্দ্র ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে সরোজমিনে উপজেলা প্রশাসন

বন্যা প্লাবিত ও নদীভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং উচ্চ বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন বন্যা আশ্রয় কেন্দ্রটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

উল্লেখিত আশ্রয় কেন্দ্র নির্মাণ হলে বন্যাপ্রবণ ও নদীভাঙ্গন এলাকায় দুর্যোগকালীন সময়ে আক্রান্ত মানুষের জীবন, প্রাণী সম্পদ ও অন্যান্য সম্পদের আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত হবে।

এ ছাড়া প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করা এবং প্রকল্প এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের উন্নত পরিবেশে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হবে।

তবে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে প্রভাব খাটিয়ে ভবন নির্মান করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এসএম বিল্লাল কনস্ট্রাকশন ।

এই অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে উক্ত প্রকল্পটির পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক সহ উপজেলা পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজের সার্বিক দিক পরিদর্শন করে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিয়ে সঠিকভাবে ভবনটির কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com