বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পলাশে আরও ৭ জনের করোনা শনাক্ত’ ৭ বাড়ি লকডাউন

পলাশে আরও ৭ জনের করোনা শনাক্ত’ ৭ বাড়ি লকডাউন

নরসিংদীর পলাশ উপজেলায় দিন দিন বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। উপজেলায় নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। নতুন ৭ জন নিয়ে পলাশ উপজেলায় মোট ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করোনা শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার সোনালী ব্যাংক মোড়ে ২ জন, পৌর এলাকার বাগপাড়া গ্রামে ৩ জন, পলাশ নতুন বাজার এলাকায় ১ জন ও ঘোড়াশাল করতেতৈল গ্রামে ১ জন ।


সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে
করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৭ জনকে নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকার ব্যবস্থা করা হয়েছে। এ অবস্থায় কেউ বাড়ির বাহিরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন প্রশাসনিক ব্যবস্থায় করা হবে।এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণপরিবহনে যাত্রী নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পৃথক দুটি মামলায় ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।

উল্লেখ্য, পলাশ উপজেলার নতুন ৭ জনের নমুনা সংগ্রহ করা হয় ৪ জুন এবং ঢাকায় পাঠানো হয় ৫ জুন। তাদের রিপোর্ট আসে ১০ জুন রাতে। এ উপজেলায় এ পর্যন্ত ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জিনারদী ইউনিয়নে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ ১৭ জন, ঘোড়াশাল পৌর এলাকায় এক স্বাস্থ্যকর্মী ও এক সাংবাদিকসহ ৩৮ জন, ডাঙ্গা ইউনিয়নে ৩ জন,চরসিন্দুর ইউনিয়নে ১ জন,গজারিয়া ইউনিয়নে ১ জন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে ইতিমধ্যে একজনের মৃত্যু এবং উপসর্গ নিয়ে অপর একজনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com