বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়াকৈরে শালবন থেকে ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে শালবন থেকে ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে শালবনের ভেতর থেকে মোহন আলী (৩২) নামের এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কালামপুর এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারেনি পুলিশ।

নিহত মোহন সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার আংদারা এলাকার চাঁদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মোহন সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় বাসা ভাড়া থেকে আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ফলের ব্যবসা করতেন। তিনি ফল বিক্রির জন্য প্রতিদিনের মতো বুধবার (৪ নভেম্বর) সকালে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।

বৃহস্পতিবার সকালে উপজেলার কালামপুর এলাকায় শালবনের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলে ও মুখমন্ডলে রক্ত রয়েছে এবং মুখ দিয়ে বিষের দুগন্ধ বের হচ্ছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিহতের মুখোমন্ডলে বিষাক্ত কিছুর দুর্গন্ধ পাওয়া গেছে। এছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও মুখমন্ডলে রক্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com