শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
খালাস চেয়ে মিন্নির করা আবেদন গ্রহণ করলেন আদালত

খালাস চেয়ে মিন্নির করা আবেদন গ্রহণ করলেন আদালত

বরগুনার রিফাত হত্যা মামলায় খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী মিন্নিসহ দুই আসামির করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই দুজনকে দেয়া বিচারিক আদালতের অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। মিন্নিসহ দুই আসামির আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
প্রধান সাক্ষী থেকে প্রধান আসামি, এরপর বিচার শেষে মৃত্যুদণ্ড।

গত ৩০ সেপ্টেম্বর বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ছয় আসামিকে বিচার শেষে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বরগুনার আদালত। রায়ে রিফাতের স্ত্রী মিন্নিকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয়, ঘটনার দিন স্বামী রিফাতকে বাঁচানোর নাটক করেছিলেন মিন্নি।

গত ৪ অক্টোবর মিন্নিসহ মৃত্যুদণ্ড পাওয়া ৬ আসামির ডেথ রেফারেন্সসহ মামলার নথি হাইকোর্টে আসে। এরপরে খালাস চেয়ে আপিল করেন মিন্নিসহ পাঁচ আসামি। বুধবার মিন্নি ও আসামি সিফাতের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। একই সঙ্গে স্থগিত করা হয়েছে অর্থদণ্ড।

এর আগে এই মামলার আরও তিন আসামি আপিল করেন। তবে আপিল শুনানি কবে হবে সে বিষয়টি এখনো নির্ধারিত হয়নি। মৃত্যুদণ্ড পাওয়া মিন্নিকে সম্প্রতি বরগুনা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনের ১০ বছর, ৪ জনের ৫ বছর, ও একজনের ৩ বছর কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া খালাস পান অপর ৩ আসামি।

গত বছরের ২৬ জুন। বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির উপস্থিতিতে স্বামী রিফাত শরীফকে দলবেঁধে হত্যা করে নয়নবন্ডসহ বেশ কয়েকজন। ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com