বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বোয়ালমারীতে ১২শ পিস ইয়াবা ও আড়াই কেজি গাজা সহ মা ছেলে আটক

বোয়ালমারীতে ১২শ পিস ইয়াবা ও আড়াই কেজি গাজা সহ মা ছেলে আটক

ফরিদপুরের বোয়ালমারীতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে বৃহস্পতিবার (০৫/১১/২০) রাত ৩টার দিকে ১২শ পিস ইয়াবা ও আড়াই কেজি গাজাসহ মাদক ব্যাবসায়ী মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ সাইফুদ্দিন আহমেদ বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় তিনজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

থানা সুত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ২নং ওয়ার্ডের রায়পুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী জোহরা বেগম (৪৭) ও ছেলে মনির মাতুব্বর (২৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে থানার ওসি মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জোহরা বেগম এর গোহালঘরের পাকা চাড়ির তলদেশ থেকে ১২শ পিস ইয়াবা ও আড়াই কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী মা জোহরা বেগম ও ছেলে মনির মাতুব্বর কে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী মনির সাংবাদিকদের জানায়,গত দুইদিন আগে দক্ষিণ কামারগ্রামের মাহফুজ ১২শ পিস ইয়াবা তার কাছে রেখে আসে এবং ঢাকার গাবতলির সোহেলের নিকট থেকে সে উদ্ধারকৃত গাজা সংগ্রহ করে।

এ মামলার অপর আসামি পৌরসভার দক্ষিন কামারগ্রামের গঞ্জর শেখ এর ছেলে মাহফুজ শেখ পলাতক রয়েছে। বোয়ালমারী থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, আটককৃত মা ও ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় গরু চুরিসহ মাদকের ৫টি মামলা রয়েছে।পলাতক আসামী মাহফ…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com