মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও চৌধুরী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।ভাগ্যকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোশারফ হোসেন বেপারী সাহেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক খান, ভাগ্যকুল ইউপি সচিব হামিদুল হক এর সঞ্চালনায় ও শুভেচ্ছা বক্তব্য মধ্য দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়,আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলন ভাগ্যকুল ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোসাম্মৎ রাবেযা আক্তার, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য- রাজিয়া আহম্মদ শ্রীনগর উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলতাফ হোসেন,সালাম বেপারী,
নারায়ণ দাস,রফিকুল,ইসলাম,মোঃ মুরাদ হোসেন,আরো প্রমুখ।সভার সভাপতি মোঃ মোশারফ হোসেন বেপারী তার সময়ের চলমান বিভিন্ন সেবা ও উন্নয়ন মূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চলমান অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ৪নং ওর্য়াড় কমিটি ও গ্রাম পুলিশের সকল সদস্যগন
Leave a Reply