বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে ১২ প্রশিক্ষিত বেকার যুবক পেল প্রায় ৯ লক্ষ টাকার ঋণের চেক

কালীগঞ্জে ১২ প্রশিক্ষিত বেকার যুবক পেল প্রায় ৯ লক্ষ টাকার ঋণের চেক

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলার বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিবতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা যুব অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় প্রশিক্ষিত ১২ জন বেকার যুবকদের মধ্যে ৮ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি।

এর আগে দিবসটি উপলক্ষে ‘‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, যুব উন্নয়ন অফিসার জহির উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে চুমকি বলেন, যুব শব্দের মানেই হচ্ছে উদ্বীপ্ততা। এরা যেখানে হাত দিবে সেখানেই উন্নতি হবে। দেশ এগিয়ে যাচ্ছে এর সাথে সাথে যুবকদেরও বিভিন্ন কারিগরি কাজে দক্ষতা অর্জন করে দেশকে সামনের দিকে উন্নয়নের চরম শিখায় নিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com