বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে স্যানিটারি ন্যাপকিন বিতরন

কালীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে স্যানিটারি ন্যাপকিন বিতরন

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলার কন্যা শিশুদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় প্রশিক্ষিনার্থী ও মহিলাদের প্রত্যেককে ২ প্যাকেট করে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি।

এর আগে দিবসটি উপলক্ষে “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রশিক্ষণার্থী যীনাত রহমান প্রমূখ।

সভাটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন আক্তার।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চুমকি বলেন, বর্তমানে নারী ও কন্যা শিশুরা আর পিছিয়ে নেই। সময়ের সাথে তাল মিলিয়ে তারাও এখন পুরুষের পাশাপাশি থেকে পরিবার, সমাজ তথা রাষ্ট্রে অনন্য ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com