বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে গৃহবধূর লাশ উদ্ধার !

নবীনগরে গৃহবধূর লাশ উদ্ধার !

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের সুমি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩/১১) সন্ধ্যায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। শ্বশুর বাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বললেও, ওই গৃহবধূর বাবার বাড়ীর লোকজন এটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছেন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের সাহেব আলীর ছেলে জয়নাল মিয়ার সঙ্গে পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার হোসেন মিয়ার মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। তাদের এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর সুমিকে তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা। পরে বাড়ির লোকজন তাকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমির পরিবারের লোকজনের অভিযোগ, স্বামীর বাড়ির লোকজন সুমিকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে।
তবে স্বামীর বাড়ির লোকজন বলছেন, পারিবারিক কলহের জেরে সুমি নিজেই অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।


নবীনগর থানার এস আই শেখ আজিজুর রহমান বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com