ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- আহবায়ক এ এনএম শোভা মিয়া আকন্দের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম -আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের নেতা ইকবাল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম- আহবায়ক জহিরুল ইসলাম সরকার,উপজেলা সৈনিকলীগ সভাপতি স্বপন সরকার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেল হত্যা দিবস আলোচনায় বক্তারা জাতীয় চার নেতা হত্যাকারীদের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানান।শহীদ জাতীয় চার নেতার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করেন।
Leave a Reply