বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক, সনদপত্র ও পুরস্কার বিতরণ

বরিশালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক, সনদপত্র ও পুরস্কার বিতরণ

মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান এই স্লোগান নিয়ে আজ ১ নভেম্বর রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা এবং যুব ঋণের চেক, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর উপ-পরিচালক নূরে আলম আকতার, সহকারী পরিচালক মোঃ শোয়েব ফারুক সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও যুব উদ্যোক্তরা ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে জেলার সদর উপজেলার ৫ জন যুব পুরুষ -যুব মহিলা কে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণ, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত চারজন যুবদের সনদ ও তিনজনকে পুরস্কার বিতরণ করা হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com