বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে চিকিৎসকের প্রাইভেটকার চালক খুন, ছেলে গুরুতর

যশোরে চিকিৎসকের প্রাইভেটকার চালক খুন, ছেলে গুরুতর

যশোরে চিকিৎসকের প্রাইভেটকারের চালক আব্দুল কুদ্দুসকে (৪৬) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় তার ছেলে বিপ্লব হোসেনকে (২৭) জখম করা হয়। গহনা বিক্রির পাওনা টাকা চাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে মঙ্গলবার ঢাকা রোড বাঁশতলা স মিল এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কুদ্দুস নওদা গ্রামের বিহারী ক্যাম্প মোড়ের কাটি খানের ছেলে। আহত বিপ্লব যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নিহতের স্ত্রী বালিকা খাতুন জানিয়েছেন, ঢাকা রোড এলাকার বাসিন্দা সেলিম হোসেনের কাছে কয়েকমাস আগে বাকিতে ৪০ হাজার টাকায় গহনা বিক্রি করেন আমার বৌমা (বিপ্লবের স্ত্রী) বৃষ্টি খাতুন। কিন্তু টাকা পরিশোধে তালবাহানা করতে থাকে সেলিম । ঘটনার দিন বিকেলে আমার স্বামী আব্দুল কুদ্দুস ও ছেলে বিপ্লব পাওনা টাকা চাইতে সেলিমের বাড়িতে যান। টাকা চাওয়ায় সেলিম তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় উভয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। ওই বাড়ি থেকে রাস্তার পাশের স মিলের সামনে আসলেই দেনাদার সেলিম ও লিচু বাগান এলাকার স¤্রাট আমার স্বামী ও ছেলের ওপর হামলা চালায়। কোন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা পিতা-পুত্রকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, পিতা পুত্রকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। তাদের
ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে একজন মারা গেছেন বলে শুনেছি। সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহিম মোড়ল জানিয়েছেন, আব্দুল কুদ্দুসের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ফুসফুস ছিদ্র হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরো জানান, নিহতের ছেলে বিপ্লবের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থাও গুরুতর। ২৪ ঘন্টা পার না হলে কিছু বলা সম্ভব নয়। হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানান, নিহত আব্দুল কুদ্দুস যশোর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলম খানের প্রাইভেটকারের চালক। লাশ মর্গে রয়েছে বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) আবু হেনা মিলন জানান,

প্রাথমিক তদন্তে জানা গেছে পাওনা টাকা চাওয়া নিয়ে গোলযোগের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পিতাপুত্র হতাহতের ঘটনা ঘটেছে। হামলাকারী সেলিম ও স¤্রাটকে আটকে অভিযান চলছে। রাত ৯টা পর্যন্ত এই ঘটনায় থানায় মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com