বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লৌহজং এ সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

লৌহজং এ সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

মুন্সীগঞ্জের লৌহজং এ সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।
লৌহজং উপজেলা হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া গ্রামে সরকারি রাস্তায় অবস্থিত ৭টি বড় গাছের ডাল ও ২টিগাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

কুমারভোগ ইউনিয়ন বিএনপি’র সদস্য ও 3 নংখড়িয়া গ্রাম বিএনপির সাবেক সভাপতি রহমান শেখ এর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ করা হয়েছে উপজেলা ভূমি অফিসে।


গাছগুলোর ডালপালা তিনি তার মেয়ের বাড়িতে ও বাকি গুলো বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে কুমারভোগ ইউপি সদস্য শেখ জুন্নু মেম্বার সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা ভূমি অধিদপ্তর এ এর লিখিত অভিযোগ দায়ের করেন।
গত মাসের 16 তারিখ শুক্রবার ভোরে ২টি গাছ ও ৭টি বড় গাছের ডাল কেটে সরকারি সম্পত্তি আত্মসাৎ করেন রহমান শেখ।
এ বিষয়ে রহমান শেখ এর কাছে জানার জন্য ফোন করলে তার নাম্বার টি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান জানান আমরা সরকারি গাছ কেটে নেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি সরকারি অনুমতি ছাড়া সরকারি গাছ কেটে ফেলবে এটা আইনগত অপরাধ
ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com