রংপুরে মটর সাইকেল পার্টস ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে নগরীর গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ দেন সমিতির সাধারণ সদস্য ও নেতারা।
সমিতির সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফীর সঞ্চালনা ও পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি শ্রী পাভেল চন্দ্র রায়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মটর সাইকেল পার্টস ব্যবসায়ী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, আব্দুল বারেক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী,
সহ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ তাহমিদুর রহমান, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান, ক্রীড়া সম্পাদক মণ্ডল চন্দ্র বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান, ধর্ম সম্পাদক আজিজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রনকুল ইসলাম রাফি, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, কার্যকরি সদস্য তৌহিদ হোসেন আশরাফী, লিটন চন্দ্র রায়, আশরাফুজ্জামান রাজু, আবু হেনা মহসিন, রুহুল আমিন সিদ্দিকী।
সাধারণ সভায় সমিতির অভিষেক অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব, নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ, বাৎসরিক বনভোজন, নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ, সংগঠনের কর্মকাণ্ড গতিশীলতা বৃদ্ধি ও ছুটির দিন শুক্রবার দোকান বন্ধসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করা হয়।
সভা শেষে মটর সাইকেল পার্টস ব্যবসায়ী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানের স্মরণিকার মোড়ক উন্মোচন করে তা সকল সদস্যদের মধ্যে প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply