বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বাধীন বাংলাদেশের বাঁশখালী আসনের প্রথম সাংসদ শাহ-ই-জাহান আর নেই।

স্বাধীন বাংলাদেশের বাঁশখালী আসনের প্রথম সাংসদ শাহ-ই-জাহান আর নেই।

বিশ্ব মহামারী করোনার হিংস্র থাবা থেকে রেহাই পেলনা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা, স্বাধিন বাংলাদেশের বাঁশখালী আসনের সর্বপ্রথম ও সাবেক সাংসদ শাহ-ই-জাহান চৌধুরী।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।(ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।
৩ অক্টোবর’২০ ইং দুপুর সাড়ে বারোটার সময় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি গত মাসের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন।


শাহ ই জাহান চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের চট্টগ্রাম অঞ্চলের অন্যতম সংগঠক। ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক ছিলেন কিংবদন্তি এই নেতা। রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাঁশখালী আসন থেকে এমপি নির্বাচিত হন।

সারাজিবন প্রচারবিমুখ -নির্লোভ ও সততার মূর্ত প্রতীক শাহ ই জাহান চৌধুরীর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি পশ্চিম বাঁশখালীসহ পুরো বাঁশখালীতে নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com