“১৯৭১ সালে যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি,যারা বাংলাদেশের পতাকাকে মেনে নিতে পারেনি,যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি তারাই ষড়যন্ত্র করে বুলেটের আঘাদে জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করেছে।বঙ্গবন্ধুর আদর্শকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দিতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।”
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতার স্মরণে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলী গের সভাপতি সুনীল কুমার বিশ্বাস,সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন,সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদার,পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন,পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান তালুকদার,পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা,সাধারণ সম্পাদক শেখ শাহারুল বাপিসহ প্রমূখ।নেতৃবৃন্দ আরো বলেন,দীর্ঘ ৫ বছর মোংলা পৌরসভায় নির্বাচন হয়না।যেকোন সময় পৌরসভার নির্বাচন হবে।
সুতরাং আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও মাননীয় সাংসদ বেগম হাবিবুন নাহার যেভাবে আমাদের নির্দেশনা দেবেন সেভাবেই পৌর নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীরা।
সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
Leave a Reply