বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরের কৃতি সন্তান আলমগীর সিকদারকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের পি.পি নিয়োগ, বিভিন্ন মহলের অভিনন্দন

রাজাপুরের কৃতি সন্তান আলমগীর সিকদারকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের পি.পি নিয়োগ, বিভিন্ন মহলের অভিনন্দন

ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বাগড়ি গ্রামের কৃতি সন্তান সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি আলমগীর হোসেন সিকদারকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-০১ এর স্পেশাল পি.পি নিয়োগ দেয়া হয়েছে। সোমবার ২ নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিবি/পিপি শাখা) সহকারি সচিব মোঃ আব্দুস ছালাম মন্ডল এ নিয়োগ প্রদান করেন।

সোমবার নিয়োগ পাওয়ার পর সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট আলমগীর হোসেন সিকদার দায়িত্বভার গ্রহন করেন। নিয়োগপত্রে উল্লেখ্য করা হয়, দ্রুত বিচার ট্রাইব্যুনাল-০১ ঢাকা এর বিচারাধীন দ্রুত বিচার মামলা নং ০২/২০২০ (আবরার ফাহাদ রাব্বী হত্যা মমালা) এর গুরুত্ব বিবেচনায় মামলাটি সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে অ্যাডভোকেট আলমগীর হোসেন সিকদার, মিজানুর রহমান খান, মোহাম্মদ মশিউর রহমান, শহিদুল ইসলাম, নাসিমা বেহম ও প্রশান্ত কুমারকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ প্রদান করা হলো। অ্যাডভোকেট আলমগীর হোসেন সিকদার জানান, তাকে গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন। এদিকে অ্যাডভোকেট আলমগীর হোসেন সিকদার পিপি নিয়োগ পাওয়ায় রাজাপুর সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন মহল ও সংগঠনের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com