বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের গৌরিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসদুর রহমান শুভ্র’র হত্যাকারীদের ফাাঁসির দাবিতে সোমবার ২ নভেম্বর সন্ধ্যায় শহরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে গৌরীপুর সিনিয়র মাদরাসা মাঠে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।এতে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যতীস চন্দ্র বর্মন ।

সভা পরিচালনা করেন গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবুল কালাম।
হত্যাকান্ডের বিচার চেয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, নিহতের চাচা সাদেকুর রহমান সেলিম, কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি,

গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা পাভেল রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com