বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগর থানায় ৩৫ দিন পর অবশেষে ওসির যোগদান!

নবীনগর থানায় ৩৫ দিন পর অবশেষে ওসির যোগদান!



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর (৩৫ দিন পর) অবশেষে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিলেন ইন্সপেক্টর আমীনুর রশীদ। তিনি গতকাল রবিবার রাতে নবীনগর থানায় যোগ দেন।
এসময় নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি’র ওসি পদে কর্মরত ছিলেন।

এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ‘ওসিহীন নবীনগর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সংবাদটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির ওসি পদে কর্মরত থাকা, কক্সবাজারের রামুর অধিবাসী ইন্সপেক্টর আমীনূর রশীদ গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে নবীনগর থানায় ওসি হিসেবে যোগদান করেন।

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন রবিবার রাতে ওসির যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com