বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীর কার্টুন: ফ্রান্সে ইসলামের ‘অবমাননা’ নিয়ে ইসলামপন্থীদের তীব্র নিন্দা ও বিক্ষোভ

নবীর কার্টুন: ফ্রান্সে ইসলামের ‘অবমাননা’ নিয়ে ইসলামপন্থীদের তীব্র নিন্দা ও বিক্ষোভ

ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে সিরাজ গঞ্জ জেলার তাড়াশে ব্যাপক মিছিল ও সমাবেশ করেছে ইসলামপন্থী।

মহিষলুটি বাজার থেকে শুরু করে নওগাঁ বাজার পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।
মিছিল ও সমাবেশগুলোতে ঢাকা থেকে ফরাসি দূতাবাস সরিয়ে দেয়া এবং ফরাসী পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানানো হয়েছে।

মিছিলকারীদের কারও হাতে প্ল্যাকার্ড কারও হাতে ব্যানার, আবার কারও মাথায় ছিলো শ্লোগান সম্বলিত কাপড়। নওগাঁ বাজারে অস্থায়ী মঞ্চ বানিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন । মাওলানা মোক্তার হোসেন বলেন , প্রয়োজনে আমরা শহীদ হবো, শেষ রক্ত পর্যন্ত দিতে রাজি আছি, তবু নবীর অসম্মান মানবো না।”যারা নবীর অপমান করেছে তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে মুসলিমদের কাছে।

মাওলানা ফজলুর রহমান বলেন, ‘ফান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’

আরো বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের ধর্মীয় সংগঠন গুলো ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। অন্যথায়, আমাদের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’ এ প্রতিবাদে বিভিন্ন ইসলামি সংগঠন ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মুসলমানরা। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com