শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত ভাগ্যকুল ইউনিয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত উন্নয়ন মূলক কাজ করার উপলক্ষে আজ বুধবার বিকেল ৪টার দিকে ভাগ্যকুল ইউনিয়নে ৩নং ওয়ার্ডের জগন্নাথপট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সভা আয়োজনে করা হয়েছে। ৩নং ওর্য়াড় ইউপি সদস্য- রতন সাহা মেম্বারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।৩ নং ওর্য়াড়ের রাস্তাঘাট, ড্রেনসহ বিভিন্ন সমস্যার চিএ তুলে ধরে আলোচনা সভা আয়োজন করা হয়।
এই সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত,
বিশেষ অতিথি ছিলেন,ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গফুর আলী, আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন যুগ্ন সাধারন সম্পাদক বিকল্প ধারা
কেন্দ্রীয় কমিটির ভাগ্যকুল ইউপি সচিব মোঃ হামিদুল হক, ভাগ্যকুল ইউপি মহিলা সচিব রাবেযা আক্তার, ইউপি মহিলা সদস্য- আলেয়া বেগম,ইউপি মহিলা সদস্য- রেজিয়া বেগম মোঃ আলতাফ হোসেন সহ বিভিন্ন নেতাকর্মী সহ আরো প্রমুখ।
Leave a Reply