শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদ করলেন তানজিন তিশা

মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদ করলেন তানজিন তিশা

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে উত্তাল সারা বিশ্বের মুসলমানেরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের ঘোষণায় ধস নেমেছে দেশটির পূজিঁবাজারে।বাংলাদেশ থেকেও প্রতিবাদ করেছেন মুসলমানেরা। বাদ পড়েননি শোবিজ তারকারাও।

রোবাবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি লিখেছেন-

“আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ ( সা. ) । আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম ( সা.) কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই ।”

অভিনেত্রী এ পোস্টের সঙ্গে একমত প্রকাশ ও প্রশংসা করছেন তার ভক্তরা। ক্রমেই বাড়ছে ওই পোস্টের মতামত আর লাইকের সংখ্যা।
এর আগে, গেল শনিবার (৩১ অক্টোবর) ফরাসি ব্র্যান্ডের দামি ঘড়ি ফেলে দিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বয়কটের আহ্বানও করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com