মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।রবি বার বিকাল ৩টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বারের বাড়ির আঙিনায় এ সভা অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড ইউপি সদস্য আঃ সামাদ মেম্বারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, ভাগ্যকুল ইউপি সচিব মোঃ হামিদুল হক, ২নং ওয়ার্ডের বিগত পাঁচ বছরের উন্নয়ন মূলক রাস্তা ঘাট, ড্রেনসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে আলোচনা করা হয়।
আরও উপস্থিত ছিলেন, রতন কুমার শাহ,মহিলা সংরক্ষিত আসনের আলেয়া বেগম,কাজী মিলন, নুরুজ্জামান খান, কাজী সাকিব, ইদি আমিন,অনুষ্ঠান সঞ্চালনায় আলতাফ হোসেন প্রমূখ।
Leave a Reply