বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ।

ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ।


ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে মোংলায় হাজার হাজার নবী প্রেমিক মুসলিম তৌহিদী জনতা প্রতিবাদ মিছিল,বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার (১ নভেম্বর) আসরের নামাজের পর চৌধুরীর মোড়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে এসে চৌধুরীর মোড় প্রাঙ্গনে উপস্থিত হয় কয়েক হাজার মুসল্লী।

বিশাল জনসমুদ্রে পরিনত হয় শেখ আব্দুল হাই সড়ক,তাজমহল রোড়,কমিশনার সফিউল্লাহ সড়ক,মামার ঘাটসহ আশপাশের এলাকা।এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো’র কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোংলা ইমাম পরিষদের নেতা মাওলানা তৈয়েবুর রহমান,মাওলানা রেজাউল করিম,মাওলানা আব্দুর রহমান,

মাওলানা জাহিদুল ইসলাম ও মাওলানা আবু হানিফ প্রমূখ।প্রতিবাদ সমাবেশে ইমাম পরিষদের নেতৃবৃন্দ বলেন,ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে।নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবে না।ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।বক্তারা আরো বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে।অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবী প্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে।

তিনি বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরো বলেন,ফ্রান্স সরকারের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্স কে সকল বয়কট সহ দেশটির সকল প্রকার পণ্য বর্জন করার জন্য সরকারের কাছে আইন প্রনয়ন করার দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com