বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

ঝালকাঠির রাজাপুরে একজন ভূয়া চিকিৎসক উৎপল পাল (২৮) ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদ (৩৭) কে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিয়াখালী মিরের হাট এলাকায় পুপুলার মেডিকেল হলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত উৎপল পাল বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের পরিতোষ পালের পুত্র ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদ বরগুনা সদর উপজেলার নলিমাইঠা গ্রামের মো. আমির হোসেনের পুত্র।

জানাগেছে, উৎপল পাল ডাক্তার না হয়েও প্যাডে ডাক্তার লিখে মানুষকে ভূল বুঝিয়ে দীর্ঘদিন থেকে পুটিয়াখালী মিরেরহাট এলাকার সাধারন মানুষকে চোখের চিকিৎসা দিয়ে আসছিলেন। আর এ কাজে জুয়েল আহম্মেদ তাকে সহযোগীতা করে আসছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com