বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীনগরে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার পেলেন মোঃ জসিম মোল্লাঃ

শ্রীনগরে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার পেলেন মোঃ জসিম মোল্লাঃ


মুন্সীগঞ্জ শ্রীনগরে”মুজিব বর্ষের আহবান, যুব কর্ম সংস্থান” বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলা, জেলা এবং জাতীয় পর্য্যায়ে দিবসটি পালন করে আসছে। আজ রবিবার ১ নভেম্বর,২০২০ সকাল ১১টায় যুব দিবস পালনের লক্ষে শ্রীনগর উপজেলা মিলনায়তনে কেয়া দেবনাথ এসি(ল্যান্ড) এর সভাপতিত্বে,

শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুল বাকী’র সঞ্চালনায় প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ। আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা, ফুল পাখি নদী যুব সংস্থার সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ কয়েকজন সফল আত্নকর্মসংস্থান যুব ও যুব মহিলা। আলোচনা শেষে ১০ জন সফল উদ্যোক্তার হাতে চেক তুলে দেন অতিথিবৃন্দ। সভায় নতুন নিবন্ধন প্রাপ্ত সাতরং যুব কল্যাণ সংস্থা এবং সততা ও প্রগতি যুব সমাজকল্যাণ সমিতির সার্টিফিকেট প্রদান এবং ২০২০ সালের জন্য তিনজন সফল আত্নকর্মীকে এবং একজন সফল সংগঠক হিসেবে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জসিম মোল্লাকে ক্রেষ্ট প্রদান করা হয়।

২০২০ সালে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর প্রভাবে নিন্ম আয়ের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যে কয়টি সংগঠন দাঁড়িয়েছে তাদের মধ্য থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি পত্র প্রদান করেন শ্রীনগর উপজেলার ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদকে, তার স্বীকৃতি পত্রটি উপজেলা চেয়ারম্যান ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লার হাতে তুলে দেন। আলোচনা অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রিমন হোসেন, শহিদুল ইসলাম বাবু, তানভীর ইসলাম বাবু, মিরাজ হোসেন, মাহবুবুর রহমান সুজন,

স্বপন, আবু বক্কর সিদ্দিক, জাহিদুল ইসলাম জনি, কামরুন্নাহার চৌধুরী মেম্বার, রেখা আক্তার মেম্বার, রুজি আক্তার মেম্বার প্রমূখ । সভাশেষে করোনায় আক্রান্ত শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার এবং পরিবার সহ শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com