ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদকে (সঃ) ব্যাঙ্গ করে কাটুর্ন প্রদর্শন ও মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠিতে) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা ওলামা পরিষদ। গতকাল রোববার সকালে ওলামা পরিষদ ও তাওহিদি জনতার ব্যানারে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষকসহ হাজার হাজার জনতা এতে অংশগ্রহন করে।
স্বরূপকাঠির ফেরিঘাট এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে মানববন্ধন করেন।মানববন্ধনে আধা ঘন্টাব্যাপি মানববন্ধনে ফ্রান্সে এহেন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা শামসুদ্দিন,
সম্পাদক মাওলানা মো. আল আমিন, মুফতি ইউনুস আলী,মাওলানা পজলুল রহমান কাসেমী, মাওলানা রেজাউল করিম, মুফতি জাহীদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply