বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে চিরকুটে মারিয়া আমার জান লিখে স্কুলছাত্রের আত্মহত্যা

তালতলীতে চিরকুটে মারিয়া আমার জান লিখে স্কুলছাত্রের আত্মহত্যা

বরগুনার তালতলীতে চিরকুটে মারিয়া আমার জান লিখে জোবায়ের হোসেন রিয়াজ(১৪)নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার(০১ নভেম্বর) রাতে যে কোনো সময় দিকে নিজ বাড়ির তেতুলগাছের সাথে গলায় রসি দিয়ে আত্মহত্যা করেন। রিয়াজ উপজেলার হড়িনখোলা এলাকার কামাল মুন্সীর ছেলে। সে স্থানীয় তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়,গতকাল শনিবার(৩১ অক্টোবর) দুপুরের দিকে জোবায়ের হোসেন রিয়াজ বাসা থেকে বের হয়ে তালুকদারপাড়া স্কুলে প্রাইভেট পড়তে যায়। এর পরে রাতে বাসায় ফেরেনি। সকালে রিয়াজের খোঁজে প্রাইভেট মাস্টারের কাছে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে তেতুলগাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায়। পরে পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার কওে ময়না তদন্তে পাঠানো হয়। তখন লাশের সাথে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে ”মা আমাকে ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়,মারিয়া আমার জান”।

নিহত রিয়াজের মা জেসমিন জানান, আমার ছেলে প্রায় এক সপ্তাহ ধরে মানসিক সমস্যায় ভুগছলো। ঠিকমত খাওয়াদাওয়া করেনাই। কথাবার্তাও বলতো না। জানতে চাইলে বলতো আমার স্বাস্থ্য ভালো না।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সাথে একটা চিরকুট পাওয়া গেছে। তবে প্রেমে ব্যর্থ হয়ে এ আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে প্রাথমিকভাবে বলা যাচ্ছে। আমাদের তদন্ত চললে সঠিক তথ্য বের হয়ে আসবে। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com