বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত


“মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ স্লোগানে সারাদেশের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে- তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার মো: জসীম উদ্দীন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, কমিউনিটি পুলিশিংয়ের থানা সভাপতি মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম, সাধারণ সম্পাদক তাজিম বাবু। এছাড়াও অনুষ্ঠানে নাসিকের কাউন্সিলর বৃন্দ উপস্হিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। আপনারা সবাই সচেতন হোন। মাদকের এই ভয়াল ছোবল থেকে আমাদের সন্তানদের ও দেশকে রক্ষা করতে হবে।

সবাইকে মাদকরোধে ঐক্য হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপর আস্থা রাখুন। আমাদের দায়িত্ব এই সোনার বাংলার মানুষকে সোনার মানুষ হিসেবে তৈরি করা।

আলোচনা সভার আগে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ এর উদ্বোধন করেন এবং কেক কাটেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com