ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার ১নভেম্বর সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে মুজিব বর্ষের আহব্বান যুবক হবে কর্মসংস্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে যুবকদের মাঝে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অফিসার জনাব আবু জুলহাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি হাসান মাহমুদ,ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সস্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ।
Leave a Reply