বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফ্রান্সে নবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ভাগ্যকুলে মানববন্ধন।

ফ্রান্সে নবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ভাগ্যকুলে মানববন্ধন।


মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শণ করার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।শুক্রবার বাদ আছর উপজেলার ঢাকা-দোহার মহাসড়কের ভাগ্যকুল বালাশুর চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।আলোর কাফেলা ইসলামি যুবসমাজসহ স্থানীয় বেশ কয়েকটি সামাজিক সংগঠনের আয়োজনে ধর্মপ্রাণ মুসলমানরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।আলোর কাফেলা ইসলামি যুব সমাজের সভাপতি মুফতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোর কাফেলা ইসলামি যুব সমাজের উপদেষ্টা মুফতি আশরাফ আলী,

সহ-সভাপতি মাওলানা মইনুল হাসান, হাফেজ মাওলানা মুফতি তাজুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা শাহিদুল ইসলাম, মাওলানা হাসিবুর রহমান।এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ভাগ্যকুল মান্দ্রা ইউনাইটেড এসোসিয়েশন বিএমইউএ সহ-সভাপতি ও সুজন- সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জ জেলা কমিটির সদস্য-
তারিকুল ইসলাম,ইউনাইটেড বালার্কের তাইজুল ইসলাম উজ্জ্বল,সেইভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের রাকিব কাজী ও হাসান রহমান,গেয়ো বাংলা ফ্রেন্ডস মিডিয়ার মো: সোহেল আহাম্মেদ,শান্তির চেষ্টার মোঃ সালাউদ্দিন,বাগানবাড়ি ঐক্য সংগঠনের আমিনুল ইসলাম সজীব ও মোঃ রাসেল ,ভাগ্যকুল স্কোয়াডের জামিরুল ইসলাম আদর,আদেভার স্টুডেন্ট’স এন্ড সোশাল ওয়েলফেয়ারের মুনসুর খান,নাগরনন্দী জাগ্রত যুব সংসদের হাসান সিকদার প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুহা. আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্স যে ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রদর্শণ করেছে,তা অনতিবিলম্বে সরিয়ে বিশ্বের মুসলমানদের কাছে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। কারণ বিশ্বের প্রায় দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। প্রত্যেক মুমিন মুসলমান নবী মুহাম্মদ (সা:) কে জান-মাল, পিতা-মাতা-সন্তান থেকে বেশি ভালোবাসে।এ সময় বক্তারা মুসলমানদের ফ্রান্সের দূতাবাস ঘেরাও সকল পন্য বর্জন করার ও আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com