শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা।


পুলিশই জনতা,জনতাই পুলিশ,মুজিব বর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই স্লোগানকে সামনে রেখে মোংলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে শনিবার (৩১ শে অক্টোবর ) সকাল ১০ টায় থানা চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,মোংলা সরকারি কলেজের অধ্যাক্ষ মোঃ গোলাম সরোয়ার,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন,পৌর আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম প্রমূখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিন মন্ডল, সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,পৌর যুবলীগের সভাপতি এসএম কবির হোসেনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ,মোংলা থানার কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক,পেশাজীবি,কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধিরা।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা ও উৎসাহ যোগাতে কাজ করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় মাদক,জুয়া,নারী নির্যাতন বন্ধে সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম।


তিনি আরো বলেন,পুলিশ জনগণের বন্ধু, পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে মাদক,জুয়া,নারী নির্যাতন ও সন্ত্রাসী কার্যক্রমসহ পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সকলকে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানাতে হবে।মোংলা থানার অফিসার ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ এই বিষয়টি কমিউনিটি পুলিশিং কমিটি এবং পুলিশকে মাঠ পর্যায়ে সাধারণ জনগণকে বুঝাতে হবে,যেখানেই সমস্যা মনে হয় সেখানেই সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে মাদক,

জুয়া,নারী নির্যাতন বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে,তিনি জনপ্রতিনিধি,কমিউনিটি পুলিশিং কমিটি ও সাধারণ জনতার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com