ময়মনসিংহে ট্রেনের নিচে পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১আক্টোবর)দুপুর ১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় সপ্তম শ্রেণির একছাত্রী আহত হয়েছে। আহত ছাত্র নিহতের মেয়ে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের ইজিবাইক চালক সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৮) শনিবার সকালে মেয়ে সুপ্তি ও তিন বছর বয়সী ছেলে সানিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
বেলা ১টার দিকে পরিবারের লোকজন খবর পায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কেবি কলেজের সম্মুখে লাশ পড়ে আছে।ঘটনাস্থলে এসে পরিবারের লোকজন তাদেরকে শনাক্ত করে।
জানা যায় আজ বেলা ১টার দিকে মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইয়াসমিন আক্তার ও ছেলে সানির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মেয়ে সুপ্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ময়মনসিংহের রেলওয়ে পুলিশের এসআই হাফিজুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু এবং মেয়ে আহত হয়েছে।
Leave a Reply