বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশ-জনগণের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে হবে : জিএমপি কমিশনার

পুলিশ-জনগণের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে হবে : জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেছেন, পুলিশ ও জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই পরস্পরের ভাই। সমাজ থেকে অপরাধ দূরীকরণ, অপরাধের কারণ দূরীকরণ, অপরাধ ভীতি হ্রাস এবং সমাজের অন্যান্য যে সমস্ত সমস্যা আছে সেগুলোর সমাধান দেয়াই হলো কমিউনিটি পুলিশের কাজ। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং যারা নিরীহ জনগণ আছে তাদেরকে যাতে সার্বিক নিরাপত্তা প্রদান করা সম্ভব হয় সেটা নিশ্চিত করা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জিএমপির সদর থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএমপির অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জিএমপির উপকমিশনার শরিফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, পরিবহন শ্রমিক নেতা সুলতান আহমদ সরকার, নারী কাউন্সিলর আয়েশা আক্তার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহি, কমিউনিটি পুলিশিংয়ের নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

পুলিশ সদস্যদের সৎ কাজের আহ্বান জানিয়ে জিএমপি কমিশনার বলেন, আমাদের সৎ কাজের নির্দেশনা দিতে হবে। বাধা দিতে হবে অসৎ ও মন্দ কাজে। মনে রাখতে হবে ভালো ও মন্দ সমান নয়।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের ধারণা সৃষ্টি হয়েছে সংঘবদ্ধভাবে জনগণের অংশগ্রহণে জনগণের মতামতের ভিত্তিতে পুলিশের সঙ্গে সর্বোত্তম সেবার ভিত্তিতে নিজের অঙ্গীকার পূরণ করে কাজ করা।

আর অঙ্গীকার আমাদের যথাযথভাবে পূরণ করতে হবে। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার পূরণ করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com