বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে কমিউনিটি পুলিশের আলোচনা ও মতবিনিময়

কালীগঞ্জে কমিউনিটি পুলিশের আলোচনা ও মতবিনিময়

‘‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশ সর্বত্র’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি পুলিশের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আক্টোবর) গাজীপুর জেলা পুলিশের আয়োজনে ও কালীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম জহিরুল ইসলাম। কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এবিএম তারিকুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তোরণ, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি এসএম রবিন হোসেন, ইউপি সদস্য দুলাল মিয়া, নারী নেত্রী পিয়ারা বেগম শান্তা, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com