ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং-ডে-২০২০ উপলক্ষে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁঞা,
বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, জেলা জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা প্রশাসক ড. মিজানুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, জেলা আ.লীগের সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আ.লীগের সভাপতি এহ্তেশামুল আলম, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন, সহ-সভাপতি এড. বিকাশ চন্দ্র রায় প্রমুখ।
অলনুষ্ঠানের বক্তব্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করেন।তাছাড়া সিটি কর্পোরেশন জেলা এবং উপজেলার প্রতিটি এলাকায়, পাড়া মহল্লায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
Leave a Reply