ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত মাসুদুর রহমান শুভ্র’র স্মরণে উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় ধান মহলে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি বলেন, শুভ্র হত্যাকারীরা যত শক্তিশালী হউক, তাদের বিচার হবে, কেউ রক্ষা পাবে না।
শুভ্র হত্যাকারীদের আইনের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করা হব। শোক সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু বিধূ ভূষণ দাসের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ হাসান অনু, দপ্তর সম্পাদক দীন ইসলাম ফখরুল,
সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাসানী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক মুর্শেদুজ্জামান সেলিম,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, নিহত শুভ্রর চাচা ও সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আঃ মুন্নাফ, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাশিম, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সোহেল রানা,
উপজেলা আওয়ামী লীগ নেতা রৌশন সারোয়ার সজির, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, সাবেক ছাত্রনেতা ভিপি মাহফুজুল্লাহ মাহ্ফুজ, ভিপি মাহাবুবুল হক শাহীন, আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল প্রমুখ।শোকাহত নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় পূর্ণ।
Leave a Reply