বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও তাদের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, রাজাপুর উপজেলা শাখা। শুক্রবার বিকাল ৩টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,রাজাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের বাইপাসমোড় চত্তরে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজাপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি কারী মুহাঃ বেলায়েত হোসেন, সহ সভাপতি কারী তাওহীদুল ইসলাম, মাওলানা আল আমিন দোহারীসহ রাজাপুর উপজলার সকল শীর্ষ ওলামা মাশায়েখ গন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজাপুর উপজেলা শাখার শাখা সভাপতি মুফতি আছাদুজ্জামন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আকন এর সঞ্চালনায় স্থানীয় ওলামায়ে কেরামগনের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হেদয়তুল্লাহ্ ফয়জী,

মাওলানা মুফতি গিয়াস, মুফতি মোস্তফা বিন কবির, হাফেজ মাইনুল ইসলাম, কারী ইব্রাহীম আল হাদী, মাওলানা আলী আকবর সাইফী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা বায়জিদ হোসেন, কারী মুহাঃ ইব্রাহীম খলিল, মাওলানা আল আমিন, হাফেজ মুহাঃ আরিফ বিল্লাহ্ প্রমূখ।

এ সময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য ব্যবহার বর্জন এর আহবান জানিয়ে বলেন, ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে ফ্রান্স সরকারকে প্রকাশ্যে মুসলমাদের কাছে ক্ষমা চাইতে হবে।

সমাবেশ শেষে সমাবেশ স্থল থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার থানা রোড,বাঘাড়ী মোড়, মেডিকেল মোড়, হাইযাক মোড় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাইপাসমোড় চত্তরে এসে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com