বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোরহানউদ্দিনে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

বোরহানউদ্দিনে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমা’র নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিগণ বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়কসমুহ প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তায় সমাবেশ করে। এ সময় অনেক পথচারীকেও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যায়। ওই সময় পুলিশকে সতর্কাবস্থায় থাকতে দেখা গেছে।

সমাবেশে বক্তারা বলেন, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুরুচিপূর্ণ কর্মের কারণে বিশ্বের শত শত কোটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। এ রক্তক্ষরণ বন্ধ করতে হলে অবিলম্বে ফ্রান্স সরকারকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম জনতা তাদের সর্বশক্তি দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।

বক্তারা সংসদে নিন্দা প্রস্তাব পাস, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। সেসাথে বাংলাদেশের নাগরিকদের প্রতি ফ্রান্সের পণ্য বিক্রি ও বর্জনের আহ্বান জানান। এছাড়া জাতিসংঘ থেকে ফ্রান্সের সদস্য পদ বাতিল করে নবীর কটুক্তকারীর আন্তর্জাতিক ট্রাইবুনালে বিচারের দাবি জানান।

সমাবেশে বক্তৃতা করেন, পৌর শহর মসজিদের খতিব মাও. মিজানুর রহমান, ভোলা জেলা পরিষদের সচিব জাকির হোসেন শাহাজাদা তালুকদার, হাওলাদার মার্কেট জামে মসজিদের খতিব মাও. আ. মমিন, বড় বাড়ি জামে মসজিদের খতিব মাও. মাহামুদুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com