বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পিরোজপুরের কালীগঙ্গা নদীতে ফেরী সার্ভিস অনুমোদন হওয়ায় দোয়া মাহফিল

পিরোজপুরের কালীগঙ্গা নদীতে ফেরী সার্ভিস অনুমোদন হওয়ায় দোয়া মাহফিল

পিরোজপুরের স্বরূপকাঠি ও নাজিরপুর উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে ফেরী সার্ভিস চালুর জন্য মন্ত্রনালয় থেকে অনুমোদন হওয়ায় গুয়ারেখা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩০ বছর পরে ফেরী চালু হওয়ার খবর শুনে বঞ্চিত ,এলাকার শত শত মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সংসদ সদস্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।

বৃহসপতিবার বিকেলে নদীর পূর্বপাড়ে প্রস্তাবিত ফেরীঘাট সংলগ্ন ভরতকাঠি বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা বাসুদেব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, সহকারী অধ্যাপক আবুল কাশেম,সাংবাদিক মো. নজরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাওসার তালুকদার,সহসভাপতি বিমল কৃষ্ণ মিস্ত্রী,তৌফিক সিকদার প্রমুখ। সভায় বক্তারা স্বরূপকাঠি-শ্রীরামকাঠি-নাজিরপুর-পিরোজপুর সড়কে যানবাহন চলাচলের জন্য প্রায় ৩০ বছর পরে কালীগঙ্গা নদীতে ফেরী সার্ভিস চালুর ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানান।

সভাশেষে এ অঞ্চলের মানুষের দীর্ঘ প্রতিক্ষিত ফেরী চালুর ব্যবস্থা করায় সরকারের সংশ্লিস্টদের নেতৃত্বে সাফল্য ও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com